| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৫:৪০:৪১:অপরাহ্ন  |  ১৪১ বার পঠিত
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আকস্মিকভাবে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞান, শিখন দক্ষতা, উপস্থিতি এবং শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আনন্দঘন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইসরাত জাহান কেয়া।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪