| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২০:২৭:২১:অপরাহ্ন  |  ৭৫ বার পঠিত
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ করে দেয়। এটি চালু করতে প্রায় একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিটের পাম্পের ত্রুটি মেরামতের কাজ চলছে।

শনিবার (১৫ আগস্ট) মধ্যে ইউনিটটি চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আশা করা হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ নম্বর ইউনিটের মেরামত শেষে দ্রুত উৎপাদনে ফেরানোর দিকেই নজর কর্তৃপক্ষের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪