| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাত ৮টার মধ্যে শপিংমল-দোকান বন্ধে ও প্রচারণায় জেলা প্রশাসক-পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ২৩:৪১:২১:অপরাহ্ন  |  ৩৩৫ বার পঠিত
রাত ৮টার মধ্যে শপিংমল-দোকান বন্ধে ও প্রচারণায় জেলা প্রশাসক-পুলিশ সুপার

শেরপুর প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। 

রাত ৮টার মধ্যে সরকারী নির্দেশনা  শপিংমল-দোকান বন্ধে  নতুন নির্দেশনা কার্যকরের জন্য শেরপুর পৌর শহরের নিউমার্কেট, শহীদ বুলবুল সড়ক, রঘুনাথ বাজার, নয়ানী বাজার ও বটতলা এলাকায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সচেতন করেন তারা।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪