| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১৬:৪৩:১০:অপরাহ্ন  |  ৮০৮ বার পঠিত
কালিহাতীতে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক মামলা করা হয়। পরে মামলাগুলোতে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কোনোভাবেই বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪