| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৪:৩২:২০:অপরাহ্ন  |  ৫০০ বার পঠিত
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্যচাষি, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, জেলা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ড্যাব নেতা ড. শাহ আলম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, জলাশয় দূষণ, অবৈধভাবে মাছ শিকার এবং প্রজনন মৌসুমে মাছ নিধন বন্ধে জনসচেতনতা বাড়ানো জরুরি। মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কালিহাতীতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪