| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৯:১১:৩০:অপরাহ্ন  |  ৭৪৫ বার পঠিত
কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক’ স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুল শাহীন।

সভায় আরও বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান এবং মৎস্যচাষীদের পক্ষে ছোয়া ফিসারিজ অ্যান্ড হ্যাচারিজের ম্যানেজার ড. রফিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানো, মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং মৎস্যচাষীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্যচাষী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪