| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারেনা : ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:১৩:১১:পূর্বাহ্ন  |  ৬০৩ বার পঠিত
দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারেনা : ফয়জুল করীম

কুষ্টিয়া প্রতিনিধিঃ 'ইসলামী আন্দোল বাংলাদেশের সিনিয়র নায়েব ( শায়েখে চনমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না।

রোববার (১৬ আগষ্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা উপজেলা শাখার দ্বি - বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,যে ব্যক্তি দুর্নীতিবাজ সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো বাংলাদেশে দু্র্নীতির সংখ্যা কি পরিমাণ? শোনেন, আপনারা বোঝেন আর না বোঝেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয়না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয়না। । এটা হবেনা। সম্ভব না। দেখেন আমি সহজ কথায় বুঝায়। একজনের নাম 'এ'। একজনের নামম ' বি'। একজনের নাম ' সি'। তিনজনই চোর। ক্ষমতায় আসে ' এ' সে কি করবে? হঠাও ' এ'।আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল ও অবরোধ জীবন রক্ত সবকিছু দিয়ে হঠাও ' এ' বসাও ' বি', সে কি করবে?। বসাও ' বি' সে কি করবে? আবারও আন্দোলন,  আবারো সংগ্রাম। কারণ ডা কি? ব্যক্তির পরিবর্তন হয়ছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি।

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ' আমাদের দেশে বার বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাষণ পরিবর্তন করেছি। আমরা পাকিস্তানকে পরিবর্তন করেছি। বিগত ২৪ শের শাষণ পরিবর্তন করেছি। এরপরে আবার আমরা নতুন শাষণ বসিয়েছি। কয়েকমাস হয়ে গেল কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। চুরি বন্ধ করতে পারিনি। শাষক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন করতে পারিনি। আসলে সরিষায় যদি ভূত পাই, সে সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায়না।'তিনি বলেন, ' আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্থ। দলের মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য, এদেশে চাঁদাবাজি আমি করব। এই এলাকার চাঁদা আমি তুলব। এই ঘাট আমি দখল করবো। তাই যদি উদ্দেশ্যে হয় তাহলে দেশে শান্তি আসবে কিভাবে? হ্যাঁ কিছু সংখ্যক লোক আঙ্গুল ফুলে কলাগাছ হবে, কিন্তু অধিকাংশ লোকের পরিবর্তন হওয়া সম্ভব না।

সম্মেলনে উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আখন্দ, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার প্রমূখ।সম্মেলন শেষে চলমান কমিটিকে বিলুপ্তি করে খোকসার শাখার নতুন কমিটির ঘোষণা দেন মো. ফয়জুল করীম। এতে আলহাজ্ব আনোয়ার খানকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪