| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:১৭:১৭:পূর্বাহ্ন  |  ৫৭০ বার পঠিত
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রকাশিত অডিও ও সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন চিলমারী পিআইও অফিসের দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হুমায়ন কবির।

রোববার (১৬ আগস্ট) কুড়িগ্রাম কলেজ মোড়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিক নানা সমস্যার কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। এ অবস্থায় স্থানীয় একটি খাবারের দোকানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় অনাকাঙ্ক্ষিত কিছু কথা বলে ফেলেন।

হুমায়ন কবিরের দাবি, ওই কথোপকথন গোপনে রেকর্ড করে পরবর্তীতে তাকে ভয় দেখানো হয় এবং অডিওটি সংবাদ আকারে প্রকাশ করা হয়। সম্প্রতি সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকির বিরুদ্ধে দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগসংবলিত একটি অডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে হুমায়ন কবির বলেন, অডিওতে সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকিকে ৩০ হাজার টাকা দেওয়ার যে কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাউকে টাকা দেওয়ার কথা তিনি বলেননি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সাংবাদিকদের সঙ্গে তার কোনো মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা নেই। বরং তাকে ব্যবহার করে সাংবাদিকদের মধ্যে বিরোধ ও শত্রুতা তৈরির চেষ্টা করা হয়েছে।

হুমায়ন কবির বলেন, “আমি ওই কথাগুলো স্বাভাবিক অবস্থায় বলিনি। সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অডিও ও সংবাদ প্রকাশ হয়েছে, তা ভিত্তিহীন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।”

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিক এস এম রাফি, ফয়সাল হক রকিসহ গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পুরো ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪