| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:২৮:৫৪:পূর্বাহ্ন  |  ৪৭০ বার পঠিত
ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: 'রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা মৎস্য সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থিত পুকুরে  মাছের পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হলে র‍্যালিটি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আলোচনায় সভায় দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অনন্য অবদানের কথা তুলে ধরেন। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় রক্ষা এবং দেশীয় মাছের বিলুপ্তি রোধে মৎস্যজীবীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ মৎস অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার কামরুল হাসান প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়েছে নারিশ সহ তিন জন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন মৎস্যজীবীদের আরও উৎসাহিত করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪