| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০৫:৪০:৪২:পূর্বাহ্ন  |  ৮৭৪৯ বার পঠিত
চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন চাঁদপুর নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুজন হলেন-ভোলার লালমোহন এলাকার আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা মোসাম্মৎ আছমা (৩৪)।

নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪