| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈয়দপুরে জাল দলিলের মাধ্যমে জমি দখল ও বিএস রেকর্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৫:৫২:৩৫:অপরাহ্ন  |  ২৭২ বার পঠিত
সৈয়দপুরে জাল দলিলের মাধ্যমে জমি দখল ও বিএস রেকর্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

 নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাল দলিল তৈরি, বিএস রেকর্ড নিজের নামে করা এবং অবৈধভাবে জমি দখল করে বহুতল ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে  সৈয়দপুরের বাঁশবাড়ী এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সাহাব উদ্দিন ও তার পরিবার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাব উদ্দিন জানান, সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী এলাকায় তাদের প্রায় ৪০ বছর ধরে বসবাসরত পৈত্রিক ও ক্রয়কৃত ৩.৮৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে ও বিএস রেকর্ডে কারচুপি করে দখল করে নিয়েছেন সাবেক কাউন্সিলর সরকার  কবির উদ্দিন ইউনুস।

​লিখিত অভিযোগে জানানো হয়, ১৯৮৬ সালে তারা ওই সম্পত্তি ক্রয় করে বসতি স্থাপন করেন এবং নিয়মিত বসবাস ও ভোগদখল করে আসছেন। কিন্তু পরবর্তীতে ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজশে ও রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে কবির উদ্দিন ওই জমি নিজ নামে বিএস রেকর্ডভুক্ত করেন এবং অবৈধভাবে ভবন ও পাকা দেয়াল নির্মাণ শুরু করেন।

​সাহাব উদ্দিন অভিযোগ করেন, পৌরসভার অনুমোদিত নকশা না মেনে ও আদালতের একাধিক নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫ ধারা ও অস্থায়ী নিষেধাজ্ঞা) অমান্য করে বহুতল ভবনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে ভুক্তভোগীদের বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ির চরম ক্ষতি সাধিত হচ্ছে এবং পরিবারটি মানবিক সংকটে পড়েছে।

​তিনি আরও জানান, এ বিষয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, পৌরসভার মেয়রের কাছে নকশা বাতিলের আবেদন এবং সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং-৮৮/২০) বিচারাধীন থাকা সত্ত্বেও কোনো তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে। বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও মামলাটি রেকর্ডের জন্য গজেট সংশোধনের অপেক্ষায় রয়েছে।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ, আদালতের আদেশ বাস্তবায়ন এবং জাল রেকর্ডের মাধ্যমে হাতিয়ে নেওয়া জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪