| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১৭:১০:৩৩:অপরাহ্ন  |  ৪৫২ বার পঠিত
ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে।

সোমবার (১৭আগষ্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১২) ও একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার(৪)। 

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বারটার দিকে সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিলো। এক পর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে সেও ডুবে যায়। 

এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা ক্যানেলে নেমে দু’জনকে মৃত অবস্থায় করেন। নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বিষয়টি নিশ্চিত করে জানান, জায়গাটি ঝুঁকিপুর্ণ ছিলো। দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তা নেয়া প্রয়োজন। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪