| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ভুয়া এনজিওর প্রতারণা, ১৫ লাখ টাকা নিয়ে উধাও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:৫৬:৫৮:পূর্বাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
বাউফলে ভুয়া এনজিওর প্রতারণা, ১৫ লাখ টাকা নিয়ে উধাও

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় শতাধিক মানুষের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি ভুয়া এনজিও।

রোববার  ৩টায় ঋণ দেওয়ার কথা বলে বাউফল পৌরশহরের ২নং ওয়ার্ডের কলেজ রোডস্থ জাল প্লাজায় অফিসে আসতে বলা হয় গ্রাহকদের। কিন্তু নির্ধারিত সময়ে অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাননি ভুক্তভোগীরা। অফিসে শুধু ডেকোরেটরের ভাড়া করা কয়েকটি চেয়ার-টেবিল দেখতে পান তারা।

পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এসে অফিসের সামনে ভিড় করেন এবং থানা পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী আজিজ বলেন, "একজন মাঠকর্মী আমাকে ৪ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে দুই দফায় ৩৭ হাজার টাকা নিয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। মোট ১৫ লাখের বেশি টাকা হবে।"

জালাল প্লাজার মালিক জালাল চৌকিদার বলেন, "অফিস ভাড়া দেওয়ার সময় তারা কাজের কথা বলেছিল। মানুষের কাছ থেকে টাকা নিয়ে এভাবে পালাবে আমি বুঝতে পারিনি।"

এ বিষয়ে উপজেলা এনজিও সমন্বয়কারী আব্দুল খালেক বলেন, "সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামে কোনো এনজিও বাউফলে নিবন্ধিত নেই। সমন্বয় সভাতেও তাদের কাউকে দেখা যায়নি।"

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

প্রতারণার শিকার মানুষজন দ্রুত তদন্ত করে তাদের জমানো টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪