| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:৫৯:০৬:পূর্বাহ্ন  |  ৩৩৬ বার পঠিত
দাগনভূঞায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, মৎস্য চাষ বিশেষজ্ঞ বাবুল হোসেন, মৎস্য উদ্দোক্তা মোঃ ইব্রাহীম ও মৎস্য চাষী মোঃ মামুন।

সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রাকৃতিক জলাশয় ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য আহরণে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশবান্ধব পদ্ধতিতে মৎস্য উৎপাদন বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ খাতের অবদান আরও বাড়ানো সম্ভব। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৮ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের কর্মসূচি শেষ হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪