| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৫:০৫:৫৭:অপরাহ্ন  |  ২২০ বার পঠিত
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সদস্যরা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য প্রত্যেক সদস্যকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। 

সভায় জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালের আধুনিক প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। আধুনিক এ ল্যাব চালুর ফলে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪