| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসিতে শেরপুর জেলায় প্রথম সারাহ শাহরিন মৌনতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:১৯:৫৮:পূর্বাহ্ন  |  ১০৩৪২২ বার পঠিত
এসএসসিতে শেরপুর জেলায় প্রথম সারাহ শাহরিন মৌনতা

শেরপুর প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শেরপুর জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে সারাহ শাহরিন মৌনতা। সে শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী নজগর আলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে মোট ১ হাজার ২০১ নম্বর পেয়েছে।

সারাহ শাহরিন মৌনতা তার কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সারাহর বাবা মো. সোহেল রানা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। মা সুফিয়া খাতুন শেরপুরের বেতমরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) হিসেবে কর্মরত।

সারাহর পরিবার শেরপুর পৌর শহরের চকপাঠক এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। মেয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার বাবা-মা ভবিষ্যৎ পড়াশোনায় আরও ভালো ফলাফলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪