| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:৪৯:৫৫:পূর্বাহ্ন  |  ২২২ বার পঠিত
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে খাদ্যে ভেজাল ও এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডা. পদবী ব্যবহার করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে নিউ ইমরান স্টোর এর মালিককে ১০ হাজার টাকা, এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডা. পদবী ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জানকি মেডিকেল হলের মালিক বিপ্লব আচার্য্য কে ১০ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করায় ওলি উল্লাহ স্টোর মালিককে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য  প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪