| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ০৪:৪৩:১৪:পূর্বাহ্ন  |  ৯৬২৩৬ বার পঠিত
শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ,  সাংগঠনিক সম্পাদক নিজাম হোসেন, দপ্তর সম্পাদক জয়দুল মাদবর, যুগ্ম সম্পাদক মাসুদ কাজী, জামাল হোসেন, সদর উপজেলার সভাপতি মিজান ঢালী, সাধারণ সম্পাদক সুমন খান, পৌরসভার সভাপতি রতন হাওলাদার, সাধারণ সম্পাদক মুন্না সহ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪