| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ০৫:০৮:৩৫:পূর্বাহ্ন  |  ২১৮৩ বার পঠিত
গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় অভিযান চালিয়ে গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা ও অপরিচ্ছন্নতার কারণে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪