| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় অজ্ঞাত বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ০৫:৩৬:৩০:পূর্বাহ্ন  |  ৯০৬২৩ বার পঠিত
কাপাসিয়ায় অজ্ঞাত বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর ওই সড়কে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধের মাথায় ছুরির কোপের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহতের মুখে লম্বা পাকা দাড়ি রয়েছে। তার পরনে ছিল চেক লুঙ্গি ও গোলাপি রঙের ফতোয়া। এখন পর্যন্ত কেউ মরদেহটি শনাক্ত করতে পারেননি। মরদেহ থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশার চালক হতে পারেন। রাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। আবার স্থানীয় কয়েকজনের দাবি, মাদকসংক্রান্ত বিরোধের জেরে ওই বৃদ্ধকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪