| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা দিলেন মেয়ের পরিবার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২৩:৫৮:২৬:অপরাহ্ন  |  ১৫৮৪ বার পঠিত
মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা দিলেন মেয়ের পরিবার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে সুমাইয়া ও রায়হান মিয়ার মধ্যে হতে যাওয়া বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিয়ের সকল আনুষ্ঠানিকতাও বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না—মর্মে মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি মেয়েটিকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ সময় বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারের সদস্যদের সচেতন করা হয় এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ের আয়োজন না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে মহিলা বিষয়ক কর্মকর্তার স্টাফ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪