| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৫:৪৭:৫৫:অপরাহ্ন  |  ৬০০৯২৮ বার পঠিত
নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের হরিশপুরে শিশির পরিবহনের বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিশপুরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪