| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট আইইউজিআইপি নিয়ে অলোচনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৭:৩৯:২৫:অপরাহ্ন  |  ১১৮ বার পঠিত
শেরপুরে কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট আইইউজিআইপি নিয়ে অলোচনা

শেরপুর প্রতিনিধি: লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (আইইউজিআইপি) এর আওতায় বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পসহ চলমান সকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে শেরপুরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ। ওইসময় তিনি বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং শহরের সার্বিক উন্নয়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বেশ কিছু প্রশংসনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানের আলো ছড়ানো পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিশু কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪