| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০ হাজার চারা বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৯:২০:২৯:অপরাহ্ন  |  ৪৯ বার পঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০ হাজার চারা বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর উদ্যোগে শনিবার (২২ আগস্ট) মধুপুরে বিনামূল্যে বিভিন্ন জাতের বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন  এবং প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

গ্রামাউস, তারাকান্দা শাখার পরিচালক মো. ফজলুর রহমান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ  উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ (উত্তর) জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহেনা পারভিন ববি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মন্ডল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রুকি প্রমুখ।

এ সময় গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা গ্রামাউস এর  কর্মকর্তা কর্মচারী ,বিএনপি ও  অঙ্গ ও সহযোগী সংগঠনস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তারাকান্দা শাখার ২ শত জন উপকারভোগীদের মাঝে মোট ৬ শত ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা ও  ৫ জন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে নগদ ৫ হাজার টাকা সাহায্য প্রদান করা হয়েছে।

তারাকান্দা উপজেলায় পর্যায়ক্রমে বিভিন্ন জাতের ৫০ হাজার গাছের যারা বিতরণ করা  হবে বলে জানা গেছে গ্রামাউস অফিস সূত্রে জানা গেছে।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪