ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জি এস তোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির জলিল।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব