| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৯:৫১:৫৫:অপরাহ্ন  |  ৯৫ বার পঠিত
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা হুমায়ুন কবির প্রধানীয়া (৬৪) মারা গেছেন। 

দীর্ঘদিন লিভারজনিত সমস্যায় ভুগে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর এলাকার প্রধানীয়া বাড়ি।

পরিবার থেকে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) বাদ আসর চরভৈরবী খোরশেদের মোড় মসজিদ সংলগ্ন বালির মাঠে হুমায়ুন কবির প্রধানীয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

তাঁর মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজনৈতিক জীবনে হুমায়ুন কবির প্রধানীয়া দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এর আগে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪