| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ২০:৪৬:৫৯:অপরাহ্ন  |  ৮০ বার পঠিত
তারাকান্দায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ময়মনসিংহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও  ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২২ আগস্ট (শনিবার) ময়মনসিংহের তারাকান্দায় মধুপুর এলাকায় গ্রামাউস কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ময়মনসিংহ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহ (উত্তর) জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহেনা পারভিন ববি, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাশিদ প্রমুখ। 

হুইলচেয়ার পাওয়া প্রতিবন্ধীদের কে নগদ আর্থিক সহায়তা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল। এ সময় ময়মনসিংহ কারিতাস অঞ্চলের অফিসের কর্মকর্তা সহ বিএনপি ও  অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪