| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, জরিমানা ১৫ হাজার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ২১:২০:৪৯:অপরাহ্ন  |  ১০৯ বার পঠিত
বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, জরিমানা ১৫ হাজার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কালাইয়া বাজার, নওমালা, আদাবাড়িয়া ও দাশপাড়া ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তল্লাশি চালিয়ে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসের সামনে জব্দকৃত এসব মালামাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আইন অমান্য করার দায়ে তিনজনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪