| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ২২:২৬:০৪:অপরাহ্ন  |  ৪৫৩ বার পঠিত
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে আগস্ট মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪