| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মাদকসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ০০:৩৬:২৮:পূর্বাহ্ন  |  ১৫২১ বার পঠিত
চাঁদপুরে মাদকসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) নামে ছেলে ও ছেমন খাতুন (৬০) নামে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে আশিক ও ছেমন খাতুন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের স্ত্রী ও ছেলে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-২, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কাছিয়াড়া ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪