| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পচা ইলিশ বিক্রির দায়ে চাঁদপুরে ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ০০:৩৮:১২:পূর্বাহ্ন  |  ২২৫৯ বার পঠিত
পচা ইলিশ বিক্রির দায়ে চাঁদপুরে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানসহ মোট তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজার, ছায়াবানীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, ক্যাশ মেমো ব্যবহার না করা এবং পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার সংরক্ষণ ও বিক্রি এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় তুবা মার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ফুড বাইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪