| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মাদকের পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ০০:৪৫:৫৩:পূর্বাহ্ন  |  ১৯৯৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মাদকের পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মাদকের পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৮৫টি ইয়াবা বড়ি, ১৫ গ্রাম গাঁজা ও ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সদর উপজেলায় পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮০টি ও পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

ভূল্লী থানার কুমারপুর বশিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেব কুমার সরকার (৪৫) ও আরিফ ইসলাম (২৫) নামের দুজনকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বালিয়াডাঙ্গীর পারুয়া উত্তরপাড়া এলাকায় ডিবি পুলিশের অভিযানে তসলেমা আক্তার ওরফে তসলিমা (৩৫) নামের এক নারীকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানাগুলোতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাঁদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪