| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিকে মেধাহীন করার চেষ্টা করা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৮:২৭:৩৪:অপরাহ্ন  |  ১৩৬ বার পঠিত
জাতিকে মেধাহীন করার চেষ্টা করা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। ফ্যাসিবাদ সরকার সেই কাজটি করে গেছেন। কারণ এই দেশে যখন মেধা বিকিশত হবে তখনই তারা গণতন্ত্রের কথা বলবে। তখনই তারা অর্থনৈতিক সমৃদ্ধির  কথা বলবে।

মঙ্গলবার(২৫ আগস্ট)  দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পাইলট বালিকা উচ্চ  বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন দেশকে যত মেধাহীন করা যাবে ততই যুব সমাজ নেশা ও দুর্নীতির পথে ধাবিত হবে। তখন সমাজে শোষণ এবং লুটপাট করা সহজ হবে। বিগত শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে সেই কাজটিই করেছেন।

মন্ত্রী বলেছেন, দেশে এখন অর্থনীতি তলানিতে, বিদ্যুত সংকট , গ্যাস সংকট আমাদের বড়  সমস্যা। এসব সমস্যা তো হওয়ার কথা নয়। আমাদের দেশ এক সময় তেল- গ্যাসে ভাসত। শুধু তাই নয় দেশে একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX)—এটি বাংলাদেশের রাষ্ট্রীয় জ্বালানি খাতের একটি প্রতিষ্ঠান। মূলত প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান, কূপ খনন এবং উৎপাদন নিয়ে কাজ করে। সেই প্রতিষ্ঠানটিও ধ্বংস করে দিয়ে গেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার সকল কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। সবকিছুই লুটপাট করে গেছেন । 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে এবং আমরা ইলেকট্রিসিটিও উৎপাদনের ব্যবস্থা করেছি। আমাদের সংকট এখন চলছে এ সংকট অতি দ্রুত সমাধান হয়ে যাবে। এ সংকট গত ১৭ বছরে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার এই সংকট তৈরি করে গেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট নিরসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতি দ্রুত এই সংকট সমাধান হবে ইনশাল্লাহ।’

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, মন্ত্রীর সহধর্মিনী নার্গিস সিদ্দিকী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  নাহিয়ান মুনসীফ, সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪