| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার প্রত্যয় বাউফল বিএনপির

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ২২:১১:০২:অপরাহ্ন  |  ৭৯০ বার পঠিত
ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার প্রত্যয় বাউফল বিএনপির

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপির পাবলিক মাঠ সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নই ছিল সভার মূল আলোচ্য বিষয়।

সভায় সিদ্ধান্ত হয়, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ভবিষ্যতে বাউফলে বিএনপির সকল দলীয় কর্মসূচি পৃথকভাবে নয়, ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপিকে আরও শক্তিশালী করবে। সব মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সকলকে সক্রিয় ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

সভায় কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪