| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০ জন স্কীম গ্রহিতা, ২১ টি সংস্থার মধ্যে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ২৩:৪৯:১৩:অপরাহ্ন  |  ১৫৬ বার পঠিত
৬০ জন স্কীম গ্রহিতা, ২১ টি সংস্থার মধ্যে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

বগুড়া প্রতিনিধি: শহর সমাজসেবা কার্যালয়ের অধীন বগুড়া সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ডের ৬০ জন স্কীম গ্রহিতার মধ্যে ২৪ লাখ সুদমুক্ত লোন প্রদান বগুড়া সমাজ সেবা শহর কার্যালয়ে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। 

একই সাথে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ,ঢাকা, হতে প্রাপ্ত বগুড়ার ২১টি সংস্থার মধ্যে ৪,৩৫,০০০/- অনুদানের চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য-৪১বগুড়া-০৬।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া। 

সভাপতিত্ব করেন মোহাম্মাদ আতাউর রহমান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া ।  

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, বগুড়া।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪