| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্সফোর্ডে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেলেন শরীয়তপুরের আকাশ ইসলাম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১২:১৪:৪১:অপরাহ্ন  |  ৩৬ বার পঠিত
অক্সফোর্ডে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেলেন শরীয়তপুরের আকাশ ইসলাম

শরীয়তপুর প্রতিনিধি: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী এলাকার তরুণ আকাশ ইসলাম। ১৮ বছর বয়সী আকাশ অক্সফোর্ডের বিএম, বিএসিএইচ (BM BCh) মেডিসিন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।

যুক্তরাজ্যের খ্যাতনামা ব্রাইটন কলেজ থেকে এ-লেভেল চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন আকাশ ইসলাম। তাঁর অসাধারণ ফলাফলের ভিত্তিতে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য বিশ্বের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পান তিনি। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও ছিল ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব ব্রিস্টল।

একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কেই বেছে নেন আকাশ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্য তাঁর।

আকাশের এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের নড়িয়ার বিঝারী এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয়রাও তাঁকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছেন।

আকাশ ইসলাম ইংল্যান্ডের মানবাধিকারকর্মী এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম লিমন (লিমন হাওলাদার)-এর ছেলে। তাঁর দাদা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও স্বনামধন্য প্রয়াত সিরাজুল ইসলাম হাওলাদার (ইসলাম হাওলাদার)।

পরিবারের সদস্যরা আশা করছেন, আকাশ তাঁর মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসাশাস্ত্রে আরও সাফল্য অর্জন করবেন। উচ্চশিক্ষা শেষে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪