| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে মাদকমুক্ত পুনট গড়তে আর্থ রুট সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৯:৩৬:২০:অপরাহ্ন  |  ৯৪ বার পঠিত
কালাইয়ে মাদকমুক্ত পুনট গড়তে আর্থ রুট সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকমুক্ত নিরাপদ, বসবাসযোগ্য পুনট চাই’এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সেমিনার ও গণসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলার পুনট বাজারের ধানপট্টিতে আর্থ রুট সোসাইটি (ইআরএস) মাদকবিরোধী সেমিনার ও গণসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন।

এ কর্মসূচির মূল লক্ষ্য মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজকে সচেতন করা এবং মাদকমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থ রুট সোসাইটি (ইআরএস) এর কালাই উপজেলা শাখার সহসভাপতি সেকেন্দার আলী সরকার। প্রধান আলোচক হিসেবে আর্থ রুট সোসাইটি (ইআরএস) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এ মেরিন 

বলেন, আর্থ রুট সোসাইটি (ইআরএস) ‘সবুজ পৃথিবী গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্বআরোপ করেন।

কর্মসূচিতে উপজেলার পুনট হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪