| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকাব বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক পদে ডিজিএম রুহুল আমিনের যোগদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৮:১১:৩১:অপরাহ্ন  |  ৫২৩ বার পঠিত
রাকাব বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক পদে ডিজিএম রুহুল আমিনের যোগদান

বগুড়া প্রতিনিধি: বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে  বৃহস্পতিবার সকালে যোগদান করেছেন মোঃ রুহুল আমিন।

ইতিপূর্বে তিনি রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সে সময় জোনাল কার্যালয়গুলোর মধ্যে চমৎকার কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক হিসেবে সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য, মোঃ রুহুল আমিন ২০০৭ সালে সিনিয়র অফিসার হিসেবে রাকাবে যোগদানের পর  লালমনিরহাট জেলার হাতীবান্ধা শাখায় তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের প্রায় সাতটি শাখায় অত্যন্ত সফলতার সাথে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরপর ২০২০ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়ে তিনি প্রথমে নওগাঁ জোনে জোনাল অডিট অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাঁর বিশেষ কর্মদক্ষতা বিবেচনায় তাঁকে ঠাকুরগাঁও জোনের জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়।  

তারপর কুড়িগ্রাম জেলায় জোনাল ব্যবস্থাপকের দায়িত্বে থাকা অবস্থায় অভূতপূর্ব সাফল্যের ফলে ২০২৩ সালে তাকে ডিজিএম হিসেবে পদোন্নতি প্রদান করা হয় এবং রাকাবের সবচেয়ে বড় জোন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়। নওগাঁ জোনে সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি বগুড়া (উত্তর) জোনের নেতৃত্ব গ্রহণ করলেন। 

মোঃ রুহুল আমিন বগুড়া জেলার গাবতলী থানার ঐতিহ্যবাহী বালিয়াদিঘী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গর্বিত পিতা মোঃ আব্দুস সামাদ প্রামাণিক এবং রত্নগর্ভা মা মোছাঃ রওশোনারা বেগমের সুযোগ্য বড় সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  সমাজবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স সন্পন্ন করেন। পরবর্তীতে Institute of Bankers, Bangladesh (IBB) থেকে JAIBB এবং  AIBB  প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি ব্যাংকের গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪