| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪১ সাল পর্যন্ত ক্ষমতার সিরিয়াল সাজিয়ে আ’লীগ দেশে নেই: রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৯:২০:২১:অপরাহ্ন  |  ৯৪৬ বার পঠিত
৪১ সাল পর্যন্ত ক্ষমতার সিরিয়াল সাজিয়ে আ’লীগ দেশে নেই: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি: ৪১ সাল পর্যন্ত যারা ক্ষমতার সিরিয়াল সাজিয়েছে তারাতো (আওয়ামী লীগ) এখন বাংলাদেশে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসন, ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, মাদকমুক্ত করা, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সরকারকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আমাদের দুঃখ এতো বেশি থাকতো না, যদি আমরা একসাথে নির্যাতিত না হতাম। সরকার দল এবং বিরোধী দল আমরা একসঙ্গে গুম খুন, হামলা-মামলা এগুলোর শিকার হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার হ্যাঁ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না। কারণ আজকে যারা ক্ষমতায় আছে, কালকে তারা ক্ষমতায় নাও থাকতে পারে। এটিই পৃথিবীর ইতিহাস। ৪১ সাল পর্যন্ত যারা ক্ষমতার সিরিয়াল সাজিয়েছে তারাতো এখন বাংলাদেশে থাকতে পারে নাই।  

তিনি বলেন, আমরা যার যার প্রতীকেই নির্বাচন করেছিলাম। হ্যাঁ ভোটের পক্ষে আমরা সবাই ভূমিকা পালন করার মাধ্যমে দেশের প্রায় ৭০ পার্সেন্ট মানুষ হ্যা’র পক্ষে রায় দিয়েছে। হ্যাঁ ভোটের মধ্যেই জাতির দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান ছিল। স্বাধীন বিচার ব্যবস্থা, দুদককে স্বাধীনভাবে সাজানো, দেশের মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে তৈরি করা, পিএসসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে সাজানোর কথা। বিশেষ করে ক্ষমতার ভারসাম্যের কথা উল্লেখ ছিল। হ্যাঁ ভোটে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছিল। সরকার যেই আসুক না কেন, আমরা মনে করেছিলাম সংবিধান সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। এটি ছিল জাতির প্রত্যাশা এবং জাতি সেইভাবে রায় দিয়েছে।

জেলা জামায়াতের আমীর এসই উ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪