| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল-কার্তুজসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ২০:৪৩:০৮:অপরাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল-কার্তুজসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড কার্তুজসহ মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মহিন উদ্দিন নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ির ড. জাহাঙ্গীর আলম ওরফে খোকনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মহিন উদ্দিনকে আটক করে। পরে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক মহিন উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪