| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে বিলে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ২২:১১:১৩:অপরাহ্ন  |  ৮২৮ বার পঠিত
চাটমোহরে বিলে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে উপজেলা মৎস্য দপ্তরের উদোগে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ডিকশির বিল, খলিশাগাড়ি বিল, বিল কুড়ালিয়া ও ছাওয়ালদহ জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এসময় পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক ড. বায়েজিদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক ড. মনাসিস চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ মতিন জানান, রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভন্ন বিল ও জলাশয়ে  ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪