| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১১:৩৭:১৬:পূর্বাহ্ন  |  ৮৩৫ বার পঠিত
ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ডেমরা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। সভা পরিচালনা করেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান জামান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর মহাসচিব, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য মো. শামছুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মনির হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. আবুল্লাহ মিয়া (মোহন)সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির নেতৃত্বে দেশ ও জনগণের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শক্তি আরও জোরদার করা গেলে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়ন করা সম্ভব হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান জামান বলেন, ৬৮ নম্বর ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের বিভেদ ভুলে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি এলাকাটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এলাকার কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও স্বাস্থ্যচর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

সভায় আমন্ত্রিত অতিথি মো. শামছুল আলম বলেন, বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমালোচনার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণের বিষয়গুলোতেও গুরুত্ব দিতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আগামী সিটি করপোরেশন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪