| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৫:৪০:৪৯:অপরাহ্ন  |  ১১৭২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদরে মরা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

নিহত শিশুরা হলো,দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

ওয়াসিম ফিরোজ বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪