বগুড়া প্রতিনিধি: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে বগুড়ায় দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ জন কবির অংশগ্রহণে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
বগুড়া সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, কবি আড্ডা এবং 'তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা। এছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’এর মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবের সদস্য সচিব এইচ আলিম বাসস-কে জানান, আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে যারা তরুণ রয়েছে, যারা নবাগত হিসেবে নতুন কবিতা লিখছে, তারা লেখার মধ্য দিয়ে সবখানে আলো ছড়িয়ে দেবে। এই মানবিক চেতনা ছড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।
এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য হোমিও, ঢাকা অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার বিশেষ অতিথি ছিলেন। কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও খৈয়াম কাদের, জাতীয় কবিতা মঞ্চ এর সিনিয়র সহ-সভাপতি, মনজু খন্দকার, জাতীয় কবিতা মঞ্চ সহ-সভাপতি, মো: আমজাদ হোসেন খান, সমন্বয়ক কবি লিপি আক্তার, নর্দান স্প্রিং এ্যামিউজমেন্ট পার্ক, বগুড়া পরিচালক, আমিনুর রহমান, কবি ও সম্পাদক রোকসানা রহমান, নোঙর সভাপতি হাসানুজ্জামান, উত্তরণ, পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয়, কবি নিলুফা জামান, দিনাজপুর লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক, অদিতি রায়
প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন নগরী বগুড়ায় আয়োজিত এই উৎসব তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ঝুম