বগুড়া প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার উদ্যোগে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি সজিবুল ইসলামের সঞ্চালনায় এবং মহানগর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-র সহ-সভাপতি(ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসের মোহাম্মদ ত্বহা এবং জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেক। এ ছাড়াও ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে ৭ শতাধিক শিক্ষার্থীকে ক্রেষ্ট, ফুল ও বই উপহার প্রদান করে ংবর্ধনা দেওয়া হয় ।
রিপোর্টার্স২৪/ধ্রুব