| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের মোটরসাইকেল শোডাউন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ২০:১৫:৫৫:অপরাহ্ন  |  ৩৬৫ বার পঠিত
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের মোটরসাইকেল শোডাউন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহরটি কালাই বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বৈরাগী বাজার, হারুঞ্জা বাজার ও ইউনিয়নের বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে বালাইট এলাকার সালামিন ফুডের সামনে গিয়ে শেষ হয়।

শোডাউনে বিভিন্ন বয়সী নেতাকর্মী ও সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।

চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের সমর্থকেরা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পক্ষে জনসমর্থন জানান দিতে এ শোডাউনের আয়োজন করা হয়েছে। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

শোডাউন চলাকালে সড়কের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও দেখা যায়। পরে বালাইট এলাকায় সালামিন ফুডের সামনে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান বলেন, আহম্মেদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করব।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪