| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে সুপারি পাড়া নিয়ে বিরোধে শিশুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ১৫:৪৬:৪৫:অপরাহ্ন  |  ৬৭৯৮ বার পঠিত
লক্ষ্মীপুরে সুপারি পাড়া নিয়ে বিরোধে শিশুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ৮ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় সুপারি পাড়া নিয়ে রিসাদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিসাদের বুক, পেট ও বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিসাদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, এ ঘটনায় নিহতের বাবা সাহেদ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। পরে পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ব্যবহৃত ছুরিসহ মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪