| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কী এমন পাপ করেছিলাম যে আমার জন্ম বাংলাদেশে হলো: উর্বি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ১৯:৫২:৩৬:অপরাহ্ন  |  ৮৬৫৩ বার পঠিত
কী এমন পাপ করেছিলাম যে আমার জন্ম বাংলাদেশে হলো: উর্বি

স্টাফ রিপোর্টার: জার্মানিতে কন্টেইনার হাউসে থাকার অভিজ্ঞতা নিয়ে বানানো একটি সোশ্যাল মিডিয়া রিল ভাইরাল হওয়ার পর সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

ভিডিওটিতে অধিকাংশ মানুষের ভালোবাসা মিললেও, উর্বীর পোশাক ও শরীর নিয়ে তৈরি হওয়া কুরুচিপূর্ণ মন্তব্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে উর্বী জানান, কোনো ব্যক্তির শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো দর্শকের নেই। কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট লেখেন- কারো পছন্দ না হলে তারা যেন তাকে আনফলো করেন।

নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি এসব নোংরা মন্তব্যকারীদের স্ক্রিনশট নিয়ে তাদের পরিবার, স্ত্রী কিংবা কাছের মানুষের কাছে পাঠিয়ে তাদের আসল রূপ ফাঁস করার হুঁশিয়ারিও দেন।

পোস্টে নিজের ধর্মীয় বিশ্বাস ও দেশের সমাজব্যবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে উর্বী লেখেন, তিনি একজন মুসলিম এবং নিয়মিত নামাজ- রোজা পালন করেন। একজন বিবাহিত নারী হিসেবে এই সমাজে এমন নোংরা মানসিকতার মুখোমুখি হয়ে তিনি অসহায় বোধ করছেন।

তরুণ প্রজন্মের এই ধরনের ভাষা ও মানসিকতা দেশের মেয়েদের ভবিষ্যতের জন্য কতখানি আশঙ্কাজনক, সে প্রশ্ন তুলে তিনি ঈশ্বর যেন সবাইকে হেদায়েত দেন সেই প্রার্থনাও জানান।

পরিশেষে উর্বী স্পষ্ট জানিয়ে দেন যে, শুধু শরীর বা পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য তৈরি হওয়া শুভাকাঙ্ক্ষীর তার কোনো প্রয়োজন নেই।

এ ধরনের অনুসারী থাকার চেয়ে কোনো অনুসারী না থাকাই তার কাছে শ্রেয়। একইসঙ্গে যেসব ভক্ত তাকে সবসময় ভালোবাসা ও সম্মান দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪