| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় কাজী নজরুল ইসলাম স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ২৩:০৯:৩১:অপরাহ্ন  |  ৪০ বার পঠিত
নওগাঁয় কাজী নজরুল ইসলাম স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  অর্ধশতক প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) রাতে মুক্তির মোড় পারভিউ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে স্মরণ সভার আয়োজন করেন স্থানীয় কবি,সাহিত্যিক ও লেখকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ । 

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে কবির কবিতায় বাঙালির অধিকার আদায়ে ভূমিকা এবং কবির জেলবন্দী জীবন সম্পর্কে আলোচনা করেন প্রধান সংগঠক হাবিব রতন। সংগঠনের সাধারন সম্পাদক কবি,গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি কবরে ঘুমিয়ে থেকেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিভাবে বারবার তারণ্যকে জাগিয়ে তুলেছে সেসব বিষয় নিয়ে আলোচনা ও স্মরণ শেষে কবিতা পাঠ করেন। এসময় অন্যন্যদের মধ্যে স্মরণ, আলোচনা ও কবিতা পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ছোটকাগজ 'সলক' সম্পাদক অনিন্দ্য তুহিন, কাকতাড়ুয়া সম্পাদক কবি রিমন মোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকেয়া শাকিলা প্রমুখ। 

স্মরণ,আলোচনা ও কবিতা পাঠ শেষে কবির রুহের মাগফেরাত কামনায় নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪