স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপদেষ্টা, স্থায়ী পরিষদ সদস্য ও কো-চেয়ারম্যান পদে পুনর্গঠন কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবিকা, প্রযোজক, তাজা খবরের ব্যবস্থাপনা সম্পাদক এবং নানা গুণে গুণান্বিত ব্যক্তিত্ব এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুকে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন এ তথ্য নিশ্চিত করেন।
নতুন দায়িত্ব পাওয়ায় এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ বিটিএসএফের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর উপদেষ্টা নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছাদাতারা আশা প্রকাশ করেন, এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর অভিজ্ঞতা, প্রজ্ঞা, সামাজিক সম্পৃক্ততা ও নেতৃত্বগুণ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর ২০২৬ বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব